© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় দুবাই

শেয়ার করুন:
বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় দুবাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ পিএম | ০৯ এপ্রিল, ২০২৫

<div><div>বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের মধ্যে প্রবেশ করেছে দুবাই, যা বর্তমানে বিশ্বে

বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের মধ্যে প্রবেশ করেছে দুবাই, যা বর্তমানে বিশ্বের ১৮তম ধনী শহর হিসেবে পরিচিত। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ে বর্তমানে বসবাস করছেন ৮১ হাজার মিলিয়নিয়ার (যাদের সম্পদ কমপক্ষে ১০ লাখ ডলার), ২৩৭ জন সেন্টি মিলিওনিয়ার (যাদের সম্পদ ১০ কোটি ডলারের বেশি) এবং ২০ জন বিলিওনিয়ার (যাদের সম্পদ ১০০ কোটি ডলার বা তার বেশি)।

ব্রিটেনভিত্তিক বিনিয়োগ ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট ২০২৪’ নামে একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে দুবাইয়ে ধনকুবেরদের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে ১০২ শতাংশ, যা বিশ্বের অন্য কোনো শহরের তুলনায় একটি রেকর্ড। এর ফলে, দুবাই শুধুমাত্র বিশ্বের ধনীতম শহরের তালিকায় প্রবেশই করেনি, বরং আরব বিশ্বের শীর্ষ ধনী শহরের খেতাবও অর্জন করেছে।

এই ধনীদের প্রবাহের সাথে সাথে আবুধাবিও এগিয়ে যাচ্ছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের মতে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে আবুধাবিতে মিলিয়নিয়ারের সংখ্যা ৮০ শতাংশ বেড়েছে এবং বর্তমানে সেখানে ১৭,৮০০ মিলিয়নিয়ার বসবাস করছেন।


এসএস/এসএন

মন্তব্য করুন