© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন থ্রিলার নিয়ে ফিরছে সৃজিত-স্বস্তিকা

শেয়ার করুন:
নতুন থ্রিলার নিয়ে ফিরছে সৃজিত-স্বস্তিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ পিএম | ১৩ এপ্রিল, ২০২৫
ভবিষ্যতে একজন মহিলা সিরিয়াল কিলার-কে কেন্দ্র করে থ্রিলার বানাতে চান সৃজিত। আর সেই চরিত্রে কল্পনা করে রেখেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়-কে । সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

থ্রিলারটি পর্দায় এলে এটিই হবে সৃজিতের নারী সিরিয়াল কিলার নিয়ে তৈরি প্রথম থ্রিলার। এই বিষয়ে সৃজিত বলেন, “স্বস্তিকার অভিনয় অসাধারণ, পরিচালক হিসেবে ওর ওপর ভরসা রাখা যায়। একবার ও জিজ্ঞেস করেছিল—আমার ছবির সিরিয়াল কিলাররা সবসময় পুরুষই কেন? সেটাই আমাকে ভাবিয়েছিল।”

গত বছর মুক্তি পাওয়া ‘টেক্কা’ ছবিতে স্বস্তিকার অভিনয় প্রশংসিত হয়েছিল। ছবিতে এক লড়াকু মায়ের চরিত্রে তাঁর পরিণত অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।  
স্বস্তিকা নিজেও জানিয়েছেন, “সৃজিতের সঙ্গে প্রতিটি কাজ দর্শকের পছন্দ হয়েছে। ভবিষ্যতেও যদি কাজ করি, তাও নিশ্চয়ই ভালো লাগবে।”

যদিও পুরোটাই এখনও পরিকল্পনার স্তরে, তবে অনুরাগীদের মধ্যে উত্তেজনার ঢেউ ইতোমধ্যেই স্পষ্ট। সৃজিত-স্বস্তিকা জুটি যদি আবারও পর্দায় ফেরে, তাও একজন রহস্যময়ী নারী চরিত্র নিয়ে—তবে বাংলা সিনেমায় তৈরি হতে পারে এক নতুন ইতিহাস।

এসএম/টিএ

মন্তব্য করুন