© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোন কলেজে ভর্তি হচ্ছেন পূজা চেরি?

শেয়ার করুন:
কোন কলেজে ভর্তি হচ্ছেন পূজা চেরি?
entertainment-reporter
০৩:৫৯ পিএম | ৩০ মে, ২০১৯

বর্তমান সময়ের আলোচিত নায়িকা পূজা চেরি। একের পর একে হিট ছবি উপহার দিয়ে তিনি এরই মধ্যে মানুষের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি আরেকটি ছবির কাজ শুরু করেছেন পূজা। নাম ‘শান’। এতে পূজার নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা সিয়ামকে।

সদ্য শেষ হয়েছে পূজার এসএসসি পরীক্ষা। এরই মধ্যে ফলও বেরিয়েছে। এই পরীক্ষায় পূজা সিজিপিএ ৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেন পূজা। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন।

তবে এবার স্কুলের গণ্ডি ছেড়ে কলেজে উঠবেন পূজা। কিন্তু কোন কলেজে ভর্তি হবেন তিনি? এমন প্রশ্নের উত্তর জানতে বুধবার বাংলাদেশ টাইমস প্রতিবেদকের সঙ্গে কথা হয় নায়িকা পূজার।

তিনি বলেন, ‘ভর্তি হওয়া অথবা চান্স পাওয়া সব ভাগ্যের ব্যাপার। তবে ভালো কোনো কলেজে হয়ত আসব না। তবে একটি কলেজে ভর্তি অবশ্যই হব।’

‘আর আমি তো কলেজে তেমন যেতে পারব না। কারণ আমার শুটিং থাকবে, অভিনয়ের শিডিউল নেয়া থাকবে। তবে এবার বাসায় পূর্ণ প্রস্তুতি নেয়া হবে। এইচএসসিতে রেজাল্টের প্রতি অনেক সিরিয়াস হব, যাতে এসএসসির মত রেজাল্ট না হয়। তাই এখন থেকে প্রস্তুতি নেব।’

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে আমি মিরপুর কলেজ, বঙ্গবন্ধু কলেজ, ও সিদ্ধেশ্বরী কলেজে আবেদন করেছি। হয়ত এর মধ্যে কোনো একটিতে চলে আসতে পারব। এখন দেখা যাক কোথায় ভাগ্য লেখা থাকে। আগামী মাসে ভর্তির ফলাফল দেবে, এরপর জানা যাবে, কোন কলেজের ছাত্রী হচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।’

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন