‘ঘুষ’ হিসেবে গুলশানে ফ্ল্যাট নেওয়ায় টিউলিপের বিরুদ্ধে মামলা

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট ‘ঘুস’ হিসেবে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে সংস্থার উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছাড়াও মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে।তারা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখলে নেন। এরপর অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে গুলশান-২ এর ফ্ল্যাটটি (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ ও প্রদান করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০বি/৪০৯/১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদক জানায়, বিষয়টি অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি টিম গঠন করা হয়েছিল। টিমের অপর সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এসএম রাশেদুল হাসান, একেএম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

এর আগে গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুদক। যা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026