© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল ঢাকায়

শেয়ার করুন:
টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল ঢাকায়

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ এএম | ১৬ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাব

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ এরভিন।

এ ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


এমআর/টিএ


মন্তব্য করুন