© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ১২ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ১২ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ এএম | ১৯ এপ্রিল, ২০২৫

<div><div>চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মুন্সীপুর সীমান্তে ১২ কেজি ২০০ গ্রাম ভারত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মুন্সীপুর সীমান্তে ১২ কেজি ২০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি-৬। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীপুর বিওপির সরদারপাড়া এলাকা থেকে এসব গহনা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানের খবর পেয়ে বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩-এর কাছে সরদারপাড়া এলাকায় অ্যাম্বুশে অবস্থান নেয়।

এ সময় এক চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে, টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগটি জব্দ করে এবং তল্লাশি করে ২১টি প্যাকেট উদ্ধার করেন, যেগুলো থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতীয় রূপার গহনা পাওয়া যায়।

এ গহনার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা। বিজিবি সদস্যরা এ ঘটনায় সুবেদার আবুল বাশারের নেতৃত্বে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং উদ্ধারকৃত গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।


এসএস

মন্তব্য করুন