© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে ব্যাংক ডাকাতির প্রস্তুতি, এসআরবির অভিযানে আটক ৩

শেয়ার করুন:
মাদারীপুরে ব্যাংক ডাকাতির প্রস্তুতি, এসআরবির অভিযানে আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
মাদারীপুরের রাজৈরে ব্যাংক ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার টেকেরহাট বন্দর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার খলিল সরদারের ছেলে উজ্জল সরদার (২৯), একই উপজেলার দক্ষিণ বাঁশগাড়ী গ্রামের মজিবর হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (২৪) এবং মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার জুয়েল।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার এএসপি কামরুল হাসান বলেন, ‘আটকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’

আরআই/টিএ

মন্তব্য করুন