© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালাইকার উত্তাপে দগ্ধ দর্শকমহল!

শেয়ার করুন:
মালাইকার উত্তাপে দগ্ধ দর্শকমহল!
entertainment-reporter
০৩:২৭ পিএম | ০২ জুন, ২০১৯

বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল মালাইকা আরোরা। বয়স ৪৫। কিন্তু তাতে কি! এই বয়সেও দর্শকদের মাঝে শারীরিক সৌন্দর্য দিয়ে উত্তাপ ছড়ান তিনি। কখনো নিজের শরীরি সৌন্দর্য প্রদর্শনে দ্বিধা করেন না। সম্প্রতি ইনস্টাগ্রামে জলকেলির ছবি পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। ছবিটি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিতে দেখা গেছে, কালো রঙা বিকিনিতে ব্যাপক আবেদনময়ী লাগছিল নায়িকাকে। এই কারণেই তো এটি প্রকাশ হতে না হতে নেট দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয় ছবিটি।

ছবিটি দেখে একেকজন একেকরকম অভিমতও ব্যক্ত করেছেন। তবে অনেকেই তার শারীরিক সৌন্দর্যের প্রশংসাই করেছেন। অবশ্যই কেউ কেউ উত্তাপ ছড়ানোর জন্য মালাইকাকে বকাও দিয়েছেন।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন