বাঁচানো গেল না ফরিদপুরের বিদ্যুৎস্পৃষ্টে আহত রবিউলকে
ছবি : সংগৃহীত
০৩:৪৩ এএম | ২০ এপ্রিল, ২০২৫
<div><div>ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত রবিউল ইসলাম (৩০) মারা গেছেন। শন
ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত রবিউল ইসলাম (৩০) মারা গেছেন। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে যদুনন্দী ইউনিয়নের খালপাড় এলাকায় মামা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রবিউল সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রায়কাইল গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানান, রবিউল শ্রমিকের কাজ করতেন।
গত ১৫ এপ্রিল পাশের বোয়ালমারি উপজেলার বাবুবাজার এলাকায় শ্রমিক দিতে যান তিনি। এ সময় গৃহস্থের একটি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় রবিউল। পরে আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত শুক্রবার (১৮ এপ্রিল) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে মায়ের বাড়ি যদুনন্দীতে চলে আসেন তিনি।
ওইদিন রাতেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে যদুনন্দী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত যুবকের মৃত্যুর খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।
আরএ