© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ইস্টার সানডে

শেয়ার করুন:
আজ ইস্টার সানডে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify; ">খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানড

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার (২০ এপ্রিল)। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন।

খ্রিষ্টান ধর্মমতে, যীশু খ্রিষ্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন। পাপমুক্ত করেন মানব সমাজকে। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী যীশু খ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। বিশ্বাস করা হয়, মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার যিশুখ্রিস্টের পুনরুত্থান হয়।

দিনটি উপলক্ষ্যে সকাল থেকেই রাজধানীর হোলি রোজারি চার্চে কয়েকদফায় প্রার্থনা হয়। তাতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার প্রার্থনা করা হয়। এছাড়া, বাংলাদেশের সুখ-সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। একইসাথে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও প্রার্থনা করা হয়।

এসএন 

মন্তব্য করুন