© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে প্রাণ গেল সাবেক বুয়েট শিক্ষার্থীর

শেয়ার করুন:
খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে প্রাণ গেল সাবেক বুয়েট শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ এএম | ২০ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify; ">রাজধানীর খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে আসিফ আনোয়ার (৩৫) নামের ...

রাজধানীর খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে আসিফ আনোয়ার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) রাত ১টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা খলিলুর রহমান জানান, তার ভাগনে আসিফ আনোয়ার বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন। মানসিক সমস্যার কারণে আড়াই বছর পূর্বে দেশে আসেন তিনি।

মানসিক সমস্যা থাকার কারণে চিকিৎসার জন্য দেশে এসেছিলেন তিনি। পরে আবারও দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।

তিনি আরো বলেন, ‘আসিফ খিলগাঁও সি ব্লক এর স্থায়ী বাসিন্দা আনোয়ারুল ইসলামের ছেলে। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাতে ভবনের বাসার নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও পাঁচতলা ভবনের ছাদ থেকে আসিফ নিচে পড়ে গিয়েছে, নাকি লাফিয়ে পড়েছে বিষয়টি কেউই দেখেননি। বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন।

আরআর/এসএন

মন্তব্য করুন