© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবিগঞ্জে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

শেয়ার করুন:
হবিগঞ্জে গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৬ পিএম | ২০ এপ্রিল, ২০২৫

<div>হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলা...

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হল- শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী। আব্দুল আহাদ ওলিপুর গ্রামের মৃত তালিব আলীর পুত্র ও আব্দুল আহাদ উলুহর গ্রামের মৃত দারোগা আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে থানার (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, তৈয়ব আলী ও আব্দুল আহাদ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত। ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি তারা। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসএম/টিএ

মন্তব্য করুন