© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই নাটকে ফুটে উঠেছে ১৬ বছরের শাসনের নৃশংস বাস্তবতা

শেয়ার করুন:
দুই নাটকে ফুটে উঠেছে ১৬ বছরের শাসনের নৃশংস বাস্তবতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ২৩ এপ্রিল, ২০২৫
গত বছরের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ দুটি নাটক নির্মাণ করেছেন—‘নাস্তা’ ও ‘লাঞ্চ’। নাটক দুটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

এই নাটকগুলোর গল্পে উঠে এসেছে আন্দোলনের সময়কার ঘটনার পটভূমি, যেখানে ছাত্র ও সাধারণ মানুষের ওপর চালানো সহিংসতা এবং গত ১৬ বছরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়কার নানা বিতর্কিত ও কঠোর পদক্ষেপ তুলে ধরা হয়েছে।

নাটক দুটি মুক্তি পাবার পরে এ নিয়ে প্রশংসায় ভাসছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান পোস্ট এ বিষয়ে লিখেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে মিডিয়া পাড়ার এক বিশাল বাহিনী কাজ করতো, বিপক্ষে যাওয়ার সাহস এবং সততা খুব খুব খুব কম মানুষের ছিল।

তার কথায়, ‘আপা অগাস্ট মাসের ৫ তারিখে পালিয়ে যাওয়ার পরেও মিডিয়া পাড়ার ভয় কাটে নাই। আপার পক্ষের মানুষ স্বাভাবিক কারণেই চুপ, বিপক্ষের মানুষ ১৬ বছরের ট্রমা থেকে মনে হয় এখনও বের হতে পারে নাই।’

বান্নার কথা ‍উল্লেখ করে তিনি লিখেছেন, ‘স্রোতের বিপরীতে যেয়ে একটা মানুষ শুধুমাত্র আপার পলাতক জীবনে নয় বরং ক্ষমতাকালীন সময়েও প্রতিবাদী ভূমিকায় ছিল আমার ভাই মাবরুর রশীদ বান্নাহ। বান্নাহর বানানো নাস্তা এবং লাঞ্চ একটানে দেখে ফেলেন।

১৬ বছরের ফ্যাসিবাদী অনেক কিছুই চোখের সামনে ভেসে উঠবে।’

নাজমুল হুসাইন নামে আরেকজন লিখেন, ‘গতকাল ‘লাঞ্চ’ দেখলাম। ফ্যাসিস্ট হাসিনা রেজিমের ভয়াবহ চিত্র নিয়ে নির্মিত হয়েছে ‘লাঞ্চ’ নামে একটি নাটক। যেটা নির্মাণ করেছেন বাংলাদেশের গুণী নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।’ 

শামীম আবির নামে একজন লিখেছেন, ‘নাটক তো অনেক দেখেছেন বিগত বছরগুলোর বাস্তবতা নিয়ে দেখেছেন কি এমন কিছু মিডিয়া পাড়ায়! কিন্তু বিগত বছরগুলোর বাস্তবচিত্রকে তার নাটকে তুলে এনেছেন, ফ্যাসিস্টকে তুলে এনেছেন একমাত্র ব্যতিক্রমী মাবরুর রশীদ বান্নাহ ভাই।’

আরএ/টিএ


মন্তব্য করুন