© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাকিব বনাম নিশো: কে এগিয়ে?

শেয়ার করুন:
শাকিব বনাম নিশো: কে এগিয়ে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ২৪ এপ্রিল, ২০২৫
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে কে হচ্ছেন—এ নিয়ে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে সরকারের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। এরই মধ্যে জুরি বোর্ড মনোনীত শিল্পীদের তালিকা প্রকাশ পেয়েছে।

এতে দেখা যাচ্ছে জুরিদের দেওয়া নম্বরে এগিয়ে আছেন ‘সুড়ঙ্গ’ ছবির জন্য অভিনেতা আফরান নিশো। প্রাপ্ত নম্বর হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন ‘প্রিয়তমা’ ছবির জন্য নায়ক শাকিব খান। চলচ্চিত্রবোদ্ধারা বলছেন, ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘সুড়ঙ্গ’ ছবিটি দিয়ে। বড় পর্দায় প্রথম অভিনয়ে নিশো যে অভিনয় কারিশমা দেখিয়েছেন তা অতুলনীয়।

প্রথমেই এমন দক্ষতার স্বাক্ষর রাখার জন্য সেরা অভিনেতার পুরস্কার তিনিই ডিজার্ভ করেন। অন্যদিকে কয়েক দশক ধরে অভিনয় করছেন শাকিব খান। সে হিসেবে ‘প্রিয়তমা’র মতো রোমান্টিক ধাঁচের একটি ছবিতে তাঁর কিছুটা ইমোশনাল অভিনয় দিয়ে সেরা অভিনেতা হওয়া যায় কিনা সে প্রশ্ন রয়েই যায়।

এটি কোনো ভিন্নমাত্রার চরিত্র ছিল না। এমন গল্প ও চরিত্র দেশ-বিদেশের অনেক চলচ্চিত্রেই দেখা যায়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মান কার ভাগ্যে জোটে।

আরএ/টিএ

মন্তব্য করুন