© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ভোটার তালিকায় ২৩ লাখ মৃত, নতুন যুক্ত ৬৩ লাখ

শেয়ার করুন:
দেশে ভোটার তালিকায় ২৩ লাখ মৃত, নতুন যুক্ত ৬৩ লাখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৯ পিএম | ২৬ এপ্রিল, ২০২৫

<div> <div>চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে ২৩ লাখের বেশি

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে ২৩ লাখের বেশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নতুনভাবে ৬৩ লাখের বেশি নাগরিকের তথ্য সংযোজন করা হয়েছে, এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ হয়েছে, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৬১ হাজার ৫৭ জন, নারী ৩৩ লাখ ৫৬ হাজার ২৫০ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ২৯৪ জন। এদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন।

এদিকে মারা যাওয়ায় ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জনের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। কর্তন করা ভোটারের মধ্যে পুরুষ ১৪ লাখ ৪ হাজার ৭২ জন, নারী ৯ লাখ ২২ হাজার ৭৮১ জন এবং তৃতীয় লিঙ্গ ৩২৬ জন।

হালনাগাদ শেষে জুনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এতে হালনাগাদ ভোটারের সংখ্যা ওই প্রতিবেদন থেকে কিছুটা এদিক সেদিক হতে পারে।

আরএ/এসএন



মন্তব্য করুন