© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১

শেয়ার করুন:
মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ৩০ এপ্রিল, ২০২৫

<div><div><div><div>রাজধানীতে একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্য

রাজধানীতে একটি মেস থেকে প্রত্যাশা মজুমদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সূত্রাপুর থানাধীন সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সহপাঠীরা মেসের কক্ষে প্রত্যাশা মজুমদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজ্জামুল হক বলেন, ‘আমরা মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে যাই। ধারণা করছি প্রেমজনিত কারণে আত্মহত্যা করতে পারে।’

সূত্রাপুর থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তৌহিদ উজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ছেলে-মেয়ে দুজনের মোবাইল জব্দ করেছে পুলিশ।

এর আগে গত ২৬ জানুয়ারি রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের একটি মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জবির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসএম/টিএ

মন্তব্য করুন