© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রেমিকাকে লুকিয়ে বিয়ে করার ফল

শেয়ার করুন:
প্রেমিকাকে লুকিয়ে বিয়ে করার ফল
international-desk
১০:০৫ পিএম | ১৬ জুন, ২০১৯

প্রেমিকাকে লুকিয়ে বিয়ে করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক যুবক।

এতে তার মাথা ফেটে গেছে। পরে প্রচণ্ড রক্তক্ষরণ অবস্থাতেই তাদের দুজনকে তুলে দেয়া হয় পুলিশের কাছে।

শনিবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির টেম্পল স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।

জিনিউজ জানিয়েছে, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শ্রীবাস পালের। শনিবার যোগমায়া কালীবাড়িতে লুকিয়ে বিয়ে করতে যান তারা। সরকারি প্লেট দেওয়া গাড়িতে বিয়ের আসরে উপস্থিত হন তারা।

এদিকে বিয়ের খবর পেয়ে ওই স্থানে যায় তরুণীর পরিবার। বোন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছে শুনেই বন্ধুবান্ধব নিয়ে কালীবাড়িতে এসে শ্রীবাসের ওপরে চড়াও হয় তরুণীর ভাই।

এরপর শুরু হয় বাকবিতণ্ডা, শেষ পর্যন্ত তা হাতাহাতিতে গড়ায়। এরপর এলোপাতাড়ি ঘুঁসিতে কপাল কেটে যায় শ্রীবাসের।

খবর পেয়ে ছুটে আসেন এলাকার মানুষজন। তারা হবু বর-কনেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন