© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে এক পারিবারের ৪ ভারতীয়কে গুলি করে হত্যা

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে এক পারিবারের ৪ ভারতীয়কে গুলি করে হত্যা
international-desk
০৪:০৫ পিএম | ১৭ জুন, ২০১৯

যুক্তরাষ্ট্রের আইওয়ার অঙ্গরাজ্যের ডালাসের ওয়েস্ট ডি ময়ে শহরে চার ভারতীয়কে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শনিবার সকালে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।

নিহতদের মধ্যে দুই জন চন্দ্রশেখর সুনকারা (৪৪), লাভানিয়া শুনকারা (৪১) বলে শনাক্ত করা হয়েছে। তবে ১৫ বছর বয়সী এক কিশোর ও ১০ বছর বয়সী এক বালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারের সঙ্গে অবস্থান করা কয়েকজন অতিথি মৃতদেহগুলো দেখতে পেয়ে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহগুলো শনাক্ত করে।

ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ওয়েস্ট ডি ময় পুলিশের এক মুখপাত্র।

তবে কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

 

টাইমস/এএইচ/এসআই

 

মন্তব্য করুন