© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমাবেশের মঞ্চে আসরের নামাজ আদায় করলেন এনসিপি নেতারা

শেয়ার করুন:
সমাবেশের মঞ্চে আসরের নামাজ আদায় করলেন এনসিপি নেতারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ পিএম | ০২ মে, ২০২৫
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সমাবেশ চলাকালে আসরের নামজের সময় হলে মঞ্চেই নামাজ আদায় করেন দলটির নেতারা।

শুক্রবার (২ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করা মঞ্চে নামাজে দাঁড়ান তারা। দলটির সদস্যসচিব আখতার হোসেন নামাজে ইমামতি করেন।
 
এর আগে বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়। জুমার নামাজের পর থেকেই সমাবেশস্থলে মিছিল সহকারে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্ব দিতে দেখা যায়।

এমআর/টিএ


মন্তব্য করুন