© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাম বাড়ানোর চারদিন পর কমলো স্বর্ণের দাম

শেয়ার করুন:
দাম বাড়ানোর চারদিন পর কমলো স্বর্ণের দাম
own-reporter
০৭:৪৮ পিএম | ১৭ জুন, ২০১৯

স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দাম বাড়ানোর চারদিন পর এই ঘোষণা আসলো। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

দাম বাড়ানোর চারদিন পর এই ঘোষণা আসলো।

প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৪ জুন শুক্রবার প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।

নতুন দাম অনুযায়ী, ২৩ ক্যারেটের প্লাটিনামের প্রতি ভরির দাম কমেছে ২ হাজার ৩৩২ টাকা।

এ ছাড়া ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৬৬৬ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রুপার দাম।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন