© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তর্বর্তী সরকার গণ-অভিপ্রায় বুঝতে পারেনি : ফরহাদ মজহার

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকার গণ-অভিপ্রায় বুঝতে পারেনি : ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ০২ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভিপ্রায় বুঝতে পা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভিপ্রায় বুঝতে পারেনি বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।আজ শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় নতুন বাংলাদেশ গঠনে তিনিটি নীতি প্রস্তাব করেন তিনি। প্রস্তাবনাগুলো হলো—রাষ্ট্র এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না যাতে ব্যক্তির অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হয়, রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি গ্রহণ করতে পারবে না, যা প্রাণ-পরিবেশ-প্রকৃতির ক্ষতি করবে এবং রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি করতে পারবে না যাতে জীবন ও জীবিকা বিপন্ন হয়।

ফরহাদ মজহার বলেন, ‘এই তিনটি নীতি যদি আমরা আনতে পারি, রাজনৈতিক দলগুলো যদি এই তিনটি নীতির ভিত্তিতে আজকে আন্দোলন করে, তাহলে বাংলাদেশকে বদলাতে ছয় মাসের বেশি সময় লাগবে না। নির্বাচন হতেও ছয় মাসের বেশি লাগবে না।’

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের যে বার্তা, তা হলো জনগণের যে ক্ষমতা, তা জনগণকে ফিরিয়ে দিন। বিকেদ্রীয়করণ ব্যবস্থা গড়ে তুলুন।গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার নয়।’ জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীয়করণের কথাও বলেন তিনি।

মায়ানমারে মানবিক করিডোর প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আমি মনে করি, রাখাইনে মানবিক করিডোর দেওয়া উচিত না।’

এমআর/টিএ


মন্তব্য করুন