© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

শেয়ার করুন:
জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
international-desk
০৯:৫৭ পিএম | ১৮ জুন, ২০১৯

জাপানে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটিতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে দেশটির উত্তর উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপান সাগরের সাত মাইল গভীরে। দেশটির হোনসু দ্বীপ থেকে ৫৩ মাইলে দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

এদিকে সমুদ্র উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি গতির ঢেউ আছড়ে পড়ছে। ফলে ইয়ামগাতা, নিগাতা, ইশিকাওয়া নামক অঞ্চলগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া-সংক্রান্ত সংস্থা ওসব অঞ্চলের সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনএইচকে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন সুনামি দেখার জন্য ওইসব এলাকায় সমুদ্র উপকূলের কাছাকাছি না যায়।

তবে ভূমিকম্পে এখনো কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন