© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত বেড়েছে ২৬%

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত বেড়েছে ২৬%
international-desk
০৯:৫০ এএম | ২১ জুন, ২০১৯

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের সংখ্যা সাত বছরে (২০১০-১৭) ২৬ শতাংশ বেড়েছে। ওই সময়কালে ভারতীয়দের সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ।

দক্ষিণ এশিয়ার অ্যাডভোকেসি গ্রুপ সাউথ এশিয়া আমেরিকানস লিডিং টুগেদারের (এসএএএলটি) জনসংখ্যাবিষয়ক একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ওই সাত বছরে যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের সংখ্যা বেড়েছে ৪০ শতাংশ। সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নেপালিদের (২০৬.৬ শতাংশ)।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন