© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাগরিকদের অস্ত্র কিনে নিচ্ছে নিউজিল্যান্ড

শেয়ার করুন:
নাগরিকদের অস্ত্র কিনে নিচ্ছে নিউজিল্যান্ড
international-desk
১০:৫৩ এএম | ২১ জুন, ২০১৯

ক্রাইস্টচার্চে দুটি মসজিদে উগ্র শ্বেতাঙ্গ জঙ্গির বন্দুক হামলায় ৫১ জন নিহতের পর অস্ত্র আইনে সংস্কারের প্রতিশ্রুতি দেয় নিউজিল্যান্ড সরকার। সেই ধারাবাহিকতায় পার্লামেন্টে আইন পাস করে সরকার নাগরিকদের কাছ থেকে অস্ত্র জমা নেয়ার কার্যক্রম শুরু করেছে।

সাধারণ নাগরিকদের কাছ থেকে বৃহস্পতিবার অস্ত্র ফেরত নেয়া শুরু হয়েছে। অস্ত্র ফিরিয়ে নেয়ার সময় সংশ্লিষ্ট সবাইকে অস্ত্রের প্রায় ৯০ শতাংশ মূল্য পরিশোধ করে দিচ্ছে সরকার। এ প্রকল্পে প্রাথমিকভাবে নিউজিল্যান্ড সরকার ব্যয় করছে ২ কোটি ৮০ লাখ ডলার। খবর বিবিসি।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে জুমার নামাজে হাজির হওয়া মুসল্লিদের ওপর হামলা চালায় বর্ণবাদী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারেন্ট। ওই শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ৫১ জন নিহত ও ৪০ জন আহত হন।

এই হত্যাকাণ্ডে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন মর্মাহত হন এবং নিউজিল্যান্ডের মুসলমান নাগরিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি ওই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন