© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মায় ধরা পড়ল ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ মাছ

শেয়ার করুন:
পদ্মায় ধরা পড়ল ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ মাছ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৩ এএম | ০৬ মে, ২০২৫

<div><div>মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজি ওজনের পাঙাশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ১৫ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে। নিলামে মাছটি ১৫ হাজার টাকায় কিনেছেন এক আড়তদার।

সোমবার (৫ মে) মধ্য রাতে শিবালয় উপজেলার পদ্মা নদীতে জামাল প্রামাণিক ও রতন হালদারের বেড় জালে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন আড়তদার সুমন রাজবংশী।

রতন হালদার গণমাধ্যমকে বলেন, “সোমবার রাতে জামাল প্রামাণিকের নৌকায় আমরা শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার সাতজন জেলে বেড় জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাই।

“মধ্যরাতে হরিরামপুরের শেষ ও শিবালয়ের শুরু এলাকার পদ্মা নদীতে বেড় জাল ফেললে পাঙাশটি ধরা পরে। পরে ভোরে মাছটি হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে আসি। হাঁকডাকে ১৫ হাজার টাকায় সুমন নামের আড়তদারের কাছে মাছটি বিক্রি করেছি।”

আড়তদার সুমন বলেন, “সকালে ভরতের খোলায় পাঙাশ মাছটি উঠলে ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি ঢাকার এক ক্রেতাকে পাঠাবো।”

এসএম/এসএন

মন্তব্য করুন