© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

শেয়ার করুন:
ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ০৮ মে, ২০২৫

<div style="text-align: justify; ">ভারতশাসিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহরে সাইর...

ভারতশাসিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহরে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যাওয়ার খবর জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ব্ল্যাকআউট চলছে এবং তারা সাইরেন শুনতে পাচ্ছেন।

এদিকে জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি জম্মু বিমানবন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র বিমানবন্দরে বিস্ফোরণের খবর জানিয়েছে।

ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ওই সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন, তখন সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

এদিকে ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, জম্মুতে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে, এ সময় গোটা শহরজুড়ে এয়ার সাইরেন বাজছিল।

এফপি/এস এন

মন্তব্য করুন