© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ পিএম | ১০ মে, ২০২৫
নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। ককটেল বিস্ফোরণের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ মে ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় ইমনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হলো বলে তিনি জানান।

এসএম/এসএন

মন্তব্য করুন