© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত তবুও দেশজুড়ে ফ্লাইট বিপর্যয়

শেয়ার করুন:
পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত তবুও দেশজুড়ে ফ্লাইট বিপর্যয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ পিএম | ১২ মে, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর শনিবার সন্ধ্যায় পাকিস্তানে

ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর শনিবার সন্ধ্যায় পাকিস্তানের আকাশসীমা পুনরায় চালু করা হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরণের ফ্লাইট পরিচালনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট তথ্য অনুযায়ী, রবিবার মোট ৩০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট।

একই ধরনের বিঘ্ন দেখা গেছে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর এবং লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। এমনকি মুলতান, পেশোয়ার, কোয়েটা, সিয়ালকোট ও ফয়সালাবাদসহ ছোট ছোট বিমানবন্দরগুলোর কার্যক্রমেও ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু এয়ারলাইন্স হজযাত্রীদের জন্য সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় অগ্রাধিকার দেওয়ায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বিলম্ব ও বাতিল আরো বেড়েছে।

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থায় দুই দশকেরও বেশি সময় কাজ করা বিমান চলাচল বিশেষজ্ঞ কাসির আনসারি জানান, এই বাতিলগুলো একাধিক কারিগরি ও পরিচালনাগত সমস্যার কারণে ঘটছে।

টিকে/এসএন


মন্তব্য করুন