© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সূর্য উঠলে দেখতে পাবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ: সিইসি

শেয়ার করুন:
সূর্য উঠলে দেখতে পাবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ: সিইসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৮ পিএম | ১২ মে, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সূর্য উঠলে দেখতে পাবেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে।

সোমবার (১২ মে) সকালে বিদেশি একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, সরকার গেজেট প্রকাশ করলেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যেহেতু সরকার এখনও গেজেট প্রকাশ করেনি, সেহেতু এ ব্যাপারে ইসি এখনও ভাবেনি।

তিনি আরও বলেন, আমরা গেজেটের জন্য অপেক্ষা করছি। পত্র-পত্রিকার সংবাদে তো আর ইসি সিদ্ধান্ত নিতে পারে না। গেজেট অনুযায়ী ইসি সিদ্ধান্ত নেবে।

আরআর/এসএন

মন্তব্য করুন