© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি কামাল গ্রেফতার

শেয়ার করুন:
সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি কামাল গ্রেফতার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ১৫ মে, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া এস এম কামাল হায়দার সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরএ/টিএ

মন্তব্য করুন