© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাস্তায় বাইক আরোহীকে তাড়া করছে বাঘ! (ভিডিও)

শেয়ার করুন:
রাস্তায় বাইক আরোহীকে তাড়া করছে বাঘ! (ভিডিও)
international-desk
০৪:৩০ পিএম | ০১ জুলাই, ২০১৯

জঙ্গলের মধ্য দিয়ে তৈরি সবুজে ঘেরা হাইওয়ে। সেখান দিয়েই নিশ্চিন্ত মনে বাইকে চেপে ছুটে যাচ্ছিলেন দুই আরোহী।

হঠাৎ রাস্তার ধারের জঙ্গল থেকে বেরিয়ে এল একটি বাঘ। তাড়া করল ওই দুই বাইকআরোহীকে। বাঘের থাবা থেকে বাঁচতে প্রাণপণে বাইক ছোটালেন তারা।

ছুটতে ছুটতে হঠাৎ বাঘটি দিক পাল্টে ঢুকে গেল রাস্তার পাশের ঘন জঙ্গলে। হাফ ছেড়ে বাঁচলেন দুই বাইক আরোহী।

সম্প্রতি এই ঘটনায় ঘটেছে ভারতের কেরলের ওয়ানাড ডিভিশনের ছেতালাথ রেঞ্জে। সেই ঘটনার ভিডিও ওয়ানাড অভয়ারণ্যের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে রবিবার আপলোড করা হয়েছে। তার পরই ভাইরাল হয়েছে সেটি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হতেই তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা। বাঘের খপ্পরে পড়েও ঘাবড়ে না গিয়ে দ্রুততার সঙ্গে বাইক চালিয়ে বেড়িয়ে আসার জন্য নেটিজেনদের কাছে রীতিমতো বীর বনে গেছেন চালক।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন