© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স

শেয়ার করুন:
ময়মনসিংহে ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স
own-reporter-mymensingh
০৯:৩৮ পিএম | ০৬ জুলাই, ২০১৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ময়মনসিংহ জোনের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ময়মনসিংহ জোনের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ময়মনসিংহ ব্র্যাক লার্নিং সেন্টারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, মুহাম্মদ কায়সার আলী এবং আব্দুল জব্বার প্রমুখ।

ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে সম্মেলনে ময়মনসিংহ জোনের ২০টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক বিশ্বব্যাপী স্বীকৃত শক্তিশালী ব্যাংক। কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের সেরা ব্যাংকের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামী ব্যাংক সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সাথে মিল রেখে দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন