© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজুতে নতুন কর্মসূচির ঘোষণা করল 'জুলাই ঐক্য'

শেয়ার করুন:
রাজুতে নতুন কর্মসূচির ঘোষণা করল 'জুলাই ঐক্য'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ২২ মে, ২০২৫
জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র রুখে দিতে প্রতিবাদ মিছিল করার ঘোষণা দিয়েছে ‘জুলাই ঐক্য’।

বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হবে।

‘জুলাই ঐক্য’ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।’

ওই কর্মসূচি আধিপত্যবিরোধী সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ‘জুলাই ঐক্য’।

আরআর/টিএ 

মন্তব্য করুন