© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি

শেয়ার করুন:
প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না : শিবির সভাপতি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ পিএম | ২২ মে, ২০২৫
‘প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

শিবির সভাপতি তার পোস্টে বলেন, ‘৩৬ জুলাই বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না।

শহীদ-গাজীদের প্রতি আমাদের দায় আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন।’

তিনি বলেন, ‘সবার মনে রাখা দরকার, প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না।

মহান আল্লাহ আমাদের সহায়।’


আরএম/এসএন

মন্তব্য করুন