© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘৩৬ জুলাই' বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম: শিবির সভাপতি

শেয়ার করুন:
‘৩৬ জুলাই' বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম: শিবির সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ এএম | ২৩ মে, ২০২৫
প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম।
 
বৃহস্পতিবার(২২ মে) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে '৩৬ জুলাই'কে বৃহৎ শক্তি ও স্পিরিটের নাম বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীর শিশুসুলভ অপরিপক্ব আচরণের কারণে জুলাই হারিয়ে যেতে পারে না। শহীদ গাজীদের প্রতি আমাদের দায় আছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদ প্রশ্নে আমরা এক ও অভিন্ন।”
 
“সকলের মনে রাখা দরকার- প্রকৃতি তার নিজস্ব গতির আলোকেই চলে। যারাই বাড়াবাড়ি করবে, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনো ভুল করে না। মহান আল্লাহ আমাদের সহায়। হাসবুনাল্লাহ।”

এমআর/টিএ


মন্তব্য করুন