© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আমরা খণ্ড-বিখণ্ড হলে দোসরেরা তছনছ করার চেষ্টা করবে’

শেয়ার করুন:
‘আমরা খণ্ড-বিখণ্ড হলে দোসরেরা তছনছ করার চেষ্টা করবে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ এএম | ২৩ মে, ২০২৫
ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২২ মে)  তিনি দেশে বিভাজন ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ বলেন, যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিলো, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। তিনি উল্লেখ করেন, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে।

তিনি আরও বলেন, আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। যদি আমরা খন্ড-বিখন্ড হয়ে যাই, তাহলে পতিত ফ্যাসিবাদ এবং তার দেশি-বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার চেষ্টা করবে।

শেষে তিনি যোগ করেন, দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম। এখন আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে পুনর্নির্মাণ করতে হবে। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, এই ঐক্য কোনো ব্যক্তির বা গোষ্ঠীর স্বার্থের জন্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

এসএম/টিএ

মন্তব্য করুন