© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগ্রায় এক্সপ্রেসওয়ে থেকে বাস ছিটকে পড়ে নিহত ২৯

শেয়ার করুন:
আগ্রায় এক্সপ্রেসওয়ে থেকে বাস ছিটকে পড়ে নিহত ২৯
international-desk
০৪:৫৪ পিএম | ০৮ জুলাই, ২০১৯

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত ও ১৭ জন আহত হয় বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

সোমবার সকালে নয়ডা ও আগ্রাকে সংযোগকারী ছয় লেনের যমুনা এক্সপ্রেসওয়ে থেকে যাত্রীবাহী বাসটি ১৫ ফুট নিচে খাদে পদে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ৪৬ জন যাত্রী নিয়ে স্লিপার কোচটি লক্ষ্ণৌ থেকে দিল্লি যাচ্ছিল, পথে ১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে পাড়ি দেওয়ার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগ্রার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারানোর ঠিক আগে চালক ঘুমিয়ে পড়েছিলেন।

নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি প্রথমে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল, এতে বাসটির ছাদ মাঝ বরাবর চিরে দুভাগ হয়ে যায়, এরপর বাসটি নিচে নালার কালো পানিতে পড়ে যায়।

এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন