© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল বিএনপি

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল বিএনপি

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৯ এএম | ২৪ মে, ২০২৫
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। পরে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‌‌আগামীকাল (শনিবার) সন্ধ্যা ৭টায় বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে বৈঠকে বিএনপি যোগ দেবে কিনা এ সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে, রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।

এদিকে, গত কয়েক দিন ধরেই রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান বলে গতকাল খবর বের হয়।

তবে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।

এমন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।

অন্যদিকে, বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

আরএম 

মন্তব্য করুন