এনসিপির আহ্বায়ক নাহিদের নেতৃত্বে প্রতিনিধিদল যমুনায় পৌঁছেছে
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ২৪ মে, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টা থেকে এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা।
প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও দলটির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা উপস্থিত রয়েছেন।।
এসএম/টিএ