© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সত্য কখনো চেপে রাখা যায় না’

শেয়ার করুন:
‘সত্য কখনো চেপে রাখা যায় না’

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ২৭ মে, ২০২৫
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, শেখ হাসিনার আমলে দলটির শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে ।

ডা. শফিকুর রহমান বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ টি এম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না। মেঘের আড়াল ভেদ করে সত্যের আলো আসবেই আসবে।

আজ মঙ্গলবার (২৬ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমাদের অনেক নেতৃবৃন্দের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন ঈমানের বলে বলিয়ান। তারা বাতিলের কাছে মাথা নত করেননি।’

এসএম/এসএন

মন্তব্য করুন