© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হবে : আইএসপিআর

শেয়ার করুন:
আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হবে : আইএসপিআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৯ পিএম | ২৭ মে, ২০২৫
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তাদের এ সংবর্ধনা দেবেন।

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ২৯ মে সকাল ৬টা ১৫ মিনিটে ‘শান্তিরক্ষী দৌড়/র‌্যালি-২০২৫’ এবং বেলা ১১টায় অর্থ উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করা হবে।


এমআর/টিএ


মন্তব্য করুন