© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সীমিত পরিসরে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

শেয়ার করুন:
সীমিত পরিসরে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু
own-reporter
০৪:৫৮ পিএম | ১২ জুলাই, ২০১৯

বৈরী আবহাওয়ার কারণে টানা ৬ দিন বহিঃনোঙরে পণ্য খালাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে সীমিত পরিসরে পণ্য খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে।

বৈরী আবহাওয়ার কারণে টানা ৬ দিন বহিঃনোঙরে পণ্য খালাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে সীমিত পরিসরে পণ্য খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে।

বন্দর সূত্রে জানা যায়, সাগর স্বাভাবিক হয়ে আসায় বহিঃনোঙরে খোলা পণ্য ও কনটেইনার নিয়ে অবস্থান করা ৫৭টি বিদেশি জাহাজ থেকে লাইটার জাহাজ দিয়ে সীমিত পরিসরে পণ্য খালাস করা হচ্ছে।

চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, বিভিন্ন ইয়ার্ডে ৪৭ হাজার কন্টেইনার জমা পড়েছে তাই জাহাজ জট কমিয়ে আনতে বেশ কয়েক দিন সময় লাগবে।

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন