সচিবালয়ের আন্দোলন সরকার নিয়ন্ত্রণ না করলে বুঝতে হবে এটি তারই সৃষ্ট:শামসুজ্জামান দুদু
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ২৯ মে, ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে বলেছেন, ‘সচিবালয়ে যত কিছু যা কিছু হচ্ছে, সেটি যদি সরকার নিয়ন্ত্রণ না করে তাহলে বুঝতে হবে এটি তারই সৃষ্ট। অর্থাৎ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেছেন।
ওই টকশোতে তিনি আরো বলেছেন, ‘সরকারের সেনাবাহিনী আছে, সরকারের পুলিশ বাহিনী আছে, সরকারের নিজস্ব মেকানিজম আছে তাদের সঙ্গে আলাপ করে একটা ফয়সালায় যাওয়া।
কিন্তু সরকার কোনো উদ্যোগ এ নেয় নাই।
এফপি/এস এন