© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসউদ

শেয়ার করুন:
নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন এনসিপি নেতা মাসউদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ২৯ মে, ২০২৫
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। এই নির্বাচন কমিশন জুলাই আন্দোলনের সঙ্গে ‘গাদ্দারি’ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নির্বাচন কমিশননের পদত্যাগ দাবি করেন হান্নান মাসউদ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অবশেষে আপিল বিভাগও অবজারভেশন দিল, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা পক্ষপাতিত্ব করেছে।

এমন অবজারভেশনের পর এই দালাল কমিশনের অধীনে জুলাই-পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আর বৈধতা রইল না।’

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। উনারা যা করেছেন, তা স্রেফ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। শপথ নিয়েই শপথ ভঙ্গ করেছেন, হুদা-আউয়ালদের মতো একটা দলকে সার্ভ করা শুরু করেছেন, দেশকে নয়।

 আরএম/এসএন

মন্তব্য করুন