© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের নিয়ে জনসংযোগে নাহিদ

শেয়ার করুন:
বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের নিয়ে জনসংযোগে নাহিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫২ পিএম | ২৯ মে, ২০২৫
সারাদিনই ঝরছে মুষলধারে বৃষ্টি। তবে এই বৃষ্টির মধ্যেও পূর্বঘোষিত কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সফর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

এসময় তার সঙ্গে আরও ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, রিফাত রশিদসহ অন্যরা।

এর আগে, এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টায় মোহাম্মাদপুরে জনসংযোগ করবেন তিনি।

আরআর/এসএন 

মন্তব্য করুন