© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিকটকে ভিডিও বানাতে গিয়ে তরুণীর মৃত্যু

শেয়ার করুন:
টিকটকে ভিডিও বানাতে গিয়ে তরুণীর মৃত্যু
international-desk
০৫:৩০ পিএম | ১৪ জুলাই, ২০১৯

ভারতে টিকটকে ভিডিও বানানোর সময় পুকুরের পানিতে ডুবে মালা নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

কর্ণাটক রাজ্য থেকে ১০ কিলোমিটার দূরে ভাদাগেরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

মালা দুই মাস আগে অনার্স ফাইনাল পরীক্ষা সম্পন্ন করেছেন। দরিদ্র পরিবারে জন্ম নেয়া এই তরুণী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

মালার বাবা একজন শ্রমিক আর মা গৃহিণী। এক বোন বিবাহিত এবং এক ভাই প্রাইভেট কোম্পানিতে কাজ করে। পড়াশোনা শেষে পরিবারের হাল ধরার কথা ছিল মালার।

পরিবারের বরাতে পুলিশ জানায়, ভিডিও বানানোর চীনা অ্যাপস টিকটকে আসক্ত ছিলেন মালা। সিনেমার একটি দৃশ্যের অনুকরণে টিকটকে ভিডিও বানাতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যান তিনি।

এদিকে শুক্রবার রাতে মালাকে কবর দেয় তার পরিবার। পুলিশ এ খবর পেয়ে তার লাশ তুলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন