© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

থানার ভেতরে নারীকে বিএনপি নেতার হুমকির অভিযোগ

শেয়ার করুন:
থানার ভেতরে নারীকে বিএনপি নেতার হুমকির অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ৩০ মে, ২০২৫
বিএনপি নেতা লেদু হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলার বাদী এক নারীকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৩০ মে) আদাবর থানার ভেতরে ভুক্তভুগী বাদীকে ওই বিএনপি নেতার হেনস্তা করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, দলবল নিয়ে থানার ভেতরে পুলিশের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন লেদু হাসান। আর তাদের অদূরেই বসা দুজন নারী। যাদের একজন একটি মামলার বাদী।

পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে লেদু হাসান ওই নারীর সঙ্গে কথা বলতে শুরু করেন।

এক পর্যায়ে তিনি ওই নারীকে ধমক দিয়ে বলেন, ‘একদম চুপ, একদম চুপ; না হলে কিন্তু একদম ঢোকায় দিমু, জিন্দিগি বরবাদ করে দিমু, ধ্বংস হয়ে যাবি।’

তখন ওই নারীকে লেদুর উদ্দেশ্যে বেশ কয়েকবার ‘বাবা বাবা’ করে সম্বোধন করতে শোনা যায়।

এসএম/টিএ

মন্তব্য করুন