© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় আসার আগেই ফ্যাসিস্ট আচরণ : সাদিক কায়েম

শেয়ার করুন:
ক্ষমতায় আসার আগেই ফ্যাসিস্ট আচরণ : সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ এএম | ৩১ মে, ২০২৫
জান ও জীবনের ওপর কারও জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না, বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তার ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম লিখেছেন, ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৈশাখি নামের এক ছাত্রীকে রাস্তাতে ফেলে মারধর করছে ছাত্রদলের নেতাকর্মীরা। আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দেগি বরবাদ করে দেয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা। শেকৃবিতে ছাত্রদলের প্রোগ্রাম না করায় দুই ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী। এই সবকটা ঘটনা শুধু আজকের। জাস্ট জুমাবারের।

তিনি আরও লিখেছেন, নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন, তাদের এই প্রত্যেকটা ঘটনাই অ্যাড্রেস করার কথা ছিল। তা না করে কেবল সিলেক্টিভ কেইসকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করা এ কথাই স্পষ্ট করে ‘নারীর নিরাপত্তা’ নয়; বরং রাজনৈতিক স্বার্থই আপনাদের কাছে মুখ্য। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় এই প্রকাশনা সম্পাদক লিখেছেন, আমরা দেখেছি কুয়েটে, তিতুমীর কলেজে, সোহরাওয়ার্দী কলেজ, গ্রাফিক্স আর্ট কলেজ, কক্সবাজার পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক, শ্রীপুর কলেজ, তামিরুল মিল্লাতসহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদল অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে। তার ধারাবাহিকতায় আজ শেকৃবিতে দলীয় প্রোগ্রামে না যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগীয় কায়দায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দিয়েছে।

সবশেষে তিনি লিখেছেন, ক্ষমতায় না আসতেই যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করছেন আপনাদের পরিণতিও ভালো হবে না। জান-জীবনের ওপর কারও জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাশত করা হবে না।

আরএ/এসএন

মন্তব্য করুন