সাম্য হত্যাকাণ্ড, ঢাবি প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব ছাত্রদল
ছবি: সংগৃহীত
০৪:১৩ পিএম | ৩১ মে, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডকে ঘিরে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৩১ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় রহস্যজনক দিকগুলো খতিয়ে দেখার এবং সেগুলো জনসম্মুখে আনার আহ্বান জানায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিএমপির দেয়া ঘটনার বিবরণ অস্পষ্ট বলেও মন্তব্য করেন তারা। দ্রুত প্রকৃত ঘটনা প্রকাশ ও বিচার দাবি করেন ছাত্রদল নেতারা।
এছাড়া ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের দখলদারিত্ব এখনও অব্যাহত আছে এবং হলগুলোতে তারা বিভিন্ন অপকর্মে জড়িত বলে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
এসএম/এসএন