© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির ক্রীড়া সেল গঠন

শেয়ার করুন:
এনসিপির ক্রীড়া সেল গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ৩১ মে, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ক্রীড়া সেল গঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ মে) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্রীড়া সেলের সম্পাদক নির্বাচিত হয়েছেন আহনাফ সাঈদ খান এবং সহ সম্পাদক সালমান জাভেদ।

এছাড়া অন্যান্য সদস্যরা হলেন- নাহিদ উদ্দিন তারেক, ফাহিম রহমান খান পাঠান, ইমরান নাঈম, জাহিদুল ইসলাম সৈকত, মো. দিদার শাহ্, ইয়াহিয়া জিসান, আল আমিন আহমেদ টুটুল ও হাফসা জাহান।

আরএম/এসএন

মন্তব্য করুন